ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোকে ছুঁয়ে ফেললেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪, ৪ অক্টোবর ২০২৩
রোনালদোকে ছুঁয়ে ফেললেন বেলিংহাম
ছবি: সংগৃহীত

জুড বেলিংহাম। গত গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন তিনি। দুর্বার গতিতে ছুটে চলছেন তরুণ এই তুর্কি । একের পর এক গোল করে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে হারানোর পথে জালের দেখা পেয়ে দারুণ এক রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন ইংলিশ এই মিডফিল্ডার।

মঙ্গলবার দিয়াগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলিকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। এ ম্যাচে গোল করেছেন তিনি।  রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছেন বেলিংহাম। মাদ্রিদের ক্লাবটির হয়ে ইউরোপ সেরার মঞ্চে এই কীর্তি গড়া তৃতীয় ফুটবলার তিনি। এর আগে ১৯৯৮ সালে ক্রিস্টিয়ান কারেম্বু ও ২০০৯ সালে রোনালদো এই রেকর্ড গড়েন।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে বেলিংহামের গোলেই কষ্টার্জিত জয় পেয়েছিল রিয়াল। 

Advertisement

মঙ্গলবার নাপোলির মাঠে আবারও নিজের জাত চেনান এই ফুটবলার। দলের প্রয়োজনের সময় জ্বলে ওঠেন এই তরুণ। সব মিলিয়ে রিয়ালের জার্সিতে ৯ ম্যাচে ৮ গোল করে ফেলেছেন বেলিংহাম। সঙ্গে অ্যাসিস্ট রয়েছে তিনটি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!