ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

ব্যাট হাতে ইংল্যান্ডের সাবধানী শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ৫ অক্টোবর ২০২৩
ব্যাট হাতে ইংল্যান্ডের সাবধানী শুরু
জনি বেয়ারস্টো

অপেক্ষার পালা শেষে মাঠে গড়িয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। প্রথম ম্যাচেই মাঠে নেমেছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যেখানে ব্যাট হাতে সাবধানী শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ ওভারে বিনা উইকেটে ২৬ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কেন উইলিয়ামসন ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় কিউইদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। মুখোমুখি দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপের রানের খাতা খোলেন বেয়ারস্টো। একই ওভারে চারও হাঁকান তিনি।

এরপর অবশ্য দেখে খেলতে থাকেন দুই ওপেনার। প্রথম পাঁচ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন দুজন। বেয়ারস্টো ১২ ও মালান ১৩ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!