পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। সুস্থ হয়ে উঠলে আফগানিস্তানের বিপক্ষে মাঠে ফিরবেন গিল। কিন্তু এখন সেটিও সম্ভব হচ্ছে না। কেননা প্লাটিলেট সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
বুধবার দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। তার আগে গিলের অসুস্থতা ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তারই বটে।
.png)
গতকাল (৯ অক্টোবর) শুভমানের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘সোমবার দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি সে।’
আফগানিস্তানের বিপক্ষে শুভমানের অনুপস্থিতি নিয়ে জয় শাহ বলেন, ‘বুধবার আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম ওর ওপর নজর রেখেছে।’
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শারীরিক অবস্থান উন্নতি হলে দলের সঙ্গে আহমেদাবাদে যোগ দেবেন গিল। তবে ম্যাচ খেলার জন্য ফিট হতে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়। আর সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেও পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন সেশনে যোগ দেওয়ার মতো সময় পাবেন না এ ব্যাটসম্যান।