ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

গিলকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ৯ অক্টোবর ২০২৩
গিলকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের
ছবি- সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ছিটকে যান শুভমান গিল। চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এমনকি পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও গিলকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। লো-স্কোরিং ম্যাচে অজিদের বিপক্ষে জয় পেতে ভারত খেলেছে ৪১ ওভারের বেশি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে শুভমান গিলের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত। ডেঙ্গু আক্রান্ত তারকা এই ব্যাটারকে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও পাচ্ছে না ভারত। আজই চেন্নাই থেকে দিল্লি গিয়েছে দল। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে যাননি শুভমান। ফলে তাকে ঘিরে অনিশ্চয়তা আরো বেড়েছে।

Advertisement

শুভমানের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘সোমবার দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি সে।’

আফগানিস্তানের বিপক্ষে শুভমানের অনুপস্থিতি নিয়ে জয় শাহ বলেন, ‘বুধবার আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম ওর ওপর নজর রেখেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!