কম যায়নি পাকিস্তানও। ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় বাবর আজমের দল। জোড়া সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। দুই দলের চারজনের সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ে নাম লেখালো পাকিস্তান-শ্রীলংকা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের আর কোনো ম্যাচে ৪ সেঞ্চুরি দেখেনি কেউ। এর আগে, ওয়ানডে ক্রিকেটে কেবল দুইবার এক ম্যাচে চার সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব।
.png)
এছাড়া পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেন রিজওয়ান। বিশ্বকাপে এটিই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ ৩৪৮ রান তাড়া করে জয়ের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।