ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টাইগারদের কাটা ঘায়ে নুনের ছিটা দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৫৬, ১১ অক্টোবর ২০২৩
টাইগারদের কাটা ঘায়ে নুনের ছিটা দিলো আইসিসি
ইংল্যান্ডের উইকেট পতনের পর বাংলাদেশের উদযাপন- ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি সাকিব আল হাসানের টিম টাইগার্স। বোলিং-ব্যাটিংয়ে ভরাডুবির দিনে মেনে নিতে হয়েছে ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজয়। এ পরাজয়ে রাউন্ড রবিন লিগ পর্বের পয়েন্ট টেবিলেও অবনমন হয়েছে বাংলাদেশ। এমন বাজে হারের দিনে বাংলাদেশ কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাকিবরা শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশের ওপর শাস্তির রায় দিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়ে থাকে। এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের এক ওভার গ্যাপ থাকায় টাইগারদেরও এ জরিমানা গুনতে হচ্ছে।

Advertisement

মঙ্গলবার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার ডেভিড মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী। জবাবে ৪৮ ওভার ২ বলেই ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটনের ব্যাট থেকে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!