শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। এ ম্যাচে ব্যাট হাতে ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এবার সেই গুরবাজকেই শাস্তি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আফগানিস্তান ইনিংসের ১৯ তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে আদিল রশিদের বলে এক রান নিতে যান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। তার ডাকে সাড়া দিয়ে রান নিতে যান গুরবাজ। স্ট্রাইক প্রান্তে ডাইভ দিয়েও রান আউট থেকে বাঁচতে পারেননি গুরবাজ।
.png)
আউট হওয়ার পর গুরবাজ নিজের রাগ ঝেরেছেন সীমানার দড়িতে ব্যাট দিয়ে বাড়ি মেরে। একই সঙ্গে চেয়ারেও ব্যাট দিয়ে আঘাত করেন তিনি।
আইসিসির আচরণ বিধির প্রথম ধারা ভাঙায় গুরবাজকে ক্রিকেটের অভিভাবক সংস্থা থেকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ।
আইসিসির আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুসারে ক্রিকেটীয় যন্ত্রপাতি, জামাকাপড়, মাঠের যন্ত্রপাতি নষ্ট করা- এই আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। মাঠের আম্পায়ার রড টাকার, শরাফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার পল রাইফেল ও চতুর্থ আম্পায়ার পল উইলসন গুরবাজকে এই শাস্তি দিয়েছেন। দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আচরণবিধির প্রথম ধারা ভাঙার সর্বনিম্ন শাস্তি হচ্ছে আইসিসির তিরস্কার পাওয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া, এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া।
আইসিসির থেকে তিরস্কার পাওয়া গুরবাজ ২০২৩ বিশ্বকাপে আছেন দারুণ ছন্দে। ৪৯.৩৩ গড় ও ১০০.৬৮ স্ট্রাইক রেটে তিন ম্যাচে করেছেন ১৪৮ রান। যার মধ্যে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে করেছেন ৮০ ও ৪৭ রান।