[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
২৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন তামিম-লিটন
ছবি- সংগৃহীত
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়ানোর ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ওপেনিং জুটিতে নতুন রেকর্ড গড়েছে টাইগাররা।
বিশ্বকাপে টাইগার ওপেনারদের করা ২৪ বছরের পুরোনো রেকর্ড নিজেদের দখলে নিয়েছে তামিম-লিটন জুটি। ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটির মালিক এখন তারা।
বৃহস্পতিবার পুনেতে দলীয় ৯৩ রানে লেগ বিফরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তানজিদ হাসান তামিম। তবে তার আগেই রেকর্ড গড়ে এই উদ্বোধনী জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে দুই উইকেট হারিয়ে ১১৪ রান।
.png)
এর আগে বিশ্বকাপে ইতিহাসে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৬৯ রান। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানে জেতা ম্যাচে প্রথম উইকেটে এই জুটি গড়েন মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!