বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। এদিন আগে ব্যাট করে ৫০ ওভারে ২৫৬ রান করেছিল টাইগাররা। রোহিত-কোহলিরা মাত্র তিন উইকেট হারিয়ে ৮ ওভার ৩ বল হাতে রেখেই ২৫৭ রানের লক্ষ্য টপকে যায়। ফলে পাকিস্তানি অভিনেত্রীর ইচ্ছা পূর্ণ হয়নি।
কিন্তু বাংলাদেশের এমন হারে হতাশ নন তিনি। দিয়েছেন বার্তাও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন ‘আমি এখনো আশা হারাচ্ছি না। ইনশাআল্লাহ আমাদের কিউইরা (বিশেষ করে আমার প্রিয় জিমি নিশাম) রবিবার ভারতকে হারাবে। শুধু অপেক্ষা করুন।’
.png)
এর আগে ১৪ অক্টোবর ভারতের সঙ্গে পাকিস্তানের হারের শোক কাটাতে এক টুইটবার্তায় ঘোষণা দেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’