ভারতের মাটিতে মোহন বাগান সুপার জায়ান্টারের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলতে সময়মতো যেতে পারেনি বসুন্ধরা কিংস। আজকে ম্যাচ, গতকাল পৌঁছেছে বসুন্ধরা কিংস। অথচ এই দলটি আগেভাগে যাওয়ার প্রস্তুতি নিয়েও সেটি হয়নি। বিমান ভাড়া গচ্চা গেছে। পরশু সকালের ফ্লাইটে বুকিং দেওয়া ছিল। ভিসা জটিলতায় যাওয়া হয়নি। হোটেল বুকিংও নষ্ট হয়েছে। এক দিনের ভাড়া গুনতে হবে।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, এএফসির কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি। আজকে খেলা শেষ হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। প্রায় ৪০ লাখ টাকার ওপর ক্ষতি হয়েছে। শারজায় এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে অফ ম্যাচ খেলতে গিয়ে বসুন্ধরাকে অনুশীলনের মাঠ দেয়নি।
.png)
শারজার ক্লাব বলেছিল, ‘অনুশীলন করতে হলে মাঠ ভাড়া নিতে হবে। বসুন্ধরাও ভাড়া মিটিয়ে অনুশীলন করে। ঢাকায় ফিরে এএফসির কাছে জানালে তারা পদক্ষেপ নেয় এবং মাঠ ভাড়ার আড়াই হাজার ডলার ফেরত পায়।’