[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
অঘোষিত ‘ফাইনালের’ লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
চার ম্যাচে একটি করে জয় পেয়েছে শ্রীলংকা ও ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে দল দুটির অবস্থান যথাক্রমে সপ্তম ও অষ্টম। বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে হলে এখন থেকে জয়ের কোনো বিকল্প নেই দল দুটি। তাদের জন্য প্রতিটি ম্যাচই দুই দলের জন্য অঘোষিত ‘ফাইনাল’।
বেঙ্গালুরুতে আজ ‘ফাইনালের’ লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলংকা গুরুত্বপূর্ণ এই ম্যাচ টস ভাগ্য পাশে পেয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের অধিনায়ক নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
ইংল্যান্ড দল: জনি বেয়ারস্টো, জস বাটলার (অধিনায়ক),মঈন আলি, মঈন আলি, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস,আদিল রশিদ, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
শ্রীলংকা একাদশ : কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা,মহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা,দিলশান মাদুসাংকা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!