[ খেলা ]
উড়ছে আল নাসর
ছবি: সংগৃহীত
সৌদি প্রো লিগে উড়ছে আল নাসরের। মূলত পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছোঁয়ায় পাল্টে গেছে দলটি। জিতে চলেছে একের পর এক ম্যাচ।
শনিবার (২৮ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল ফেইহাকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা। বাকি গোলটি করেন ওতাভিও।
স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন হুসেইন আল-সুয়াইশ। এই জয়ে ১১ ম্যাচ শেষে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ‘দ্য গ্লোবাল ক্লাব’ খ্যাত আল নাসর।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!