[ খেলা ]
চুমু খাওয়ায় বড় শাস্তি পেলেন রুবিয়ালেস
ফাইল ছবি
অবশেষে বেশ বড় শাস্তিই পেলেন লুইস রুবিয়ালেস। চুমুকাণ্ডের জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ আগেই ছাড়তে হয়েছিল তাকে। এবার রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ সময় সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তিনি।
গত আগস্ট মাসে নারী বিশ্বকাপজয়ী স্পেনের তারকা ফুটবলার জেনিফার হারমোসোকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেডেল পরিয়ে দেওয়ার সময় জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়েছিলেন রুবিয়ালেস। সেই কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়ে সভাপতির পদ থেকে পদত্যাগও করতে হয়েছিল তাকে।
সোমবার (৩০ অক্টোবর) ফিফা জানায়, মেডেল পরানোর অনুষ্ঠানে রুবিয়েলেসের কাণ্ড ডিসিপ্লিনারি কোডের ১৩ অনুচ্ছেদ ভাঙার অপরাধ। তাই তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!