[ খেলা ]
লিগ কাপে ইউনাইটেড-আর্সেনালের হতাশার রাত
ফাইল ছবি
গতবারের ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি মর্যাদাপূর্ণ লিগ কাপের চলতি আসরের রাউন্ড অফ সিক্সটিনেই আসতে পারেনি। ম্যানসিটির পাশাপাশি লিগ কাপ থেকে এবার বিদায় নিয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডও। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শিরোপা জয়ের দৌড়ে রয়েছে চেলসি এবং লিভারপুল।
বুধবার (২ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে পাত্তাই পায়নি আর্সেনাল। ওয়েস্ট হ্যামের কাছে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। ঘরের মাঠে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে রেড ডেভিলসরা।
ব্ল্যাকবোর্নের বিপক্ষে ঘরের মাঠে সহজ জয় পেয়েছে চেলসি। ২-০ গোলে তাদের হারিয়ে কোয়ার্টারে উঠেছে চেলসি। ক্লাবটির পক্ষে একটি করে গোল করেছেন রহিম স্টার্লিং এবং বেনওয়া। বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয়ে কোয়ার্টারে নাম লিখিয়েছে লিভারপুলও।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!