ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

প্রথম বলে চার, পরের বলে বোল্ড রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ২ নভেম্বর ২০২৩
প্রথম বলে চার, পরের বলে বোল্ড রোহিত
রোহিত শর্মা

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছে ভারত। আজ জিতলেই স্বাগতিকদের সেমির টিকিট নিশ্চিত হবে। এমন ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২.০ ওভারে এক উইকেটে ৮ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণেই যেন মাঠে নামেন দিলশান মধুশঙ্কা। রোহিত শর্মার প্রথম বলে চার খেলেও পরের বলেই তাকে বোল্ড করেন এ পেসার।

Advertisement

শুরুতেই ধাক্কা খাওয়ার পর এখন শুভমান গিল ও বিরাট কোহলি দলকে এগিয়ে নিচ্ছেন। এ দুই ব্যাটার যথাক্রমে ০ ও ৪ রানে অপরাজিত আছেন।

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে শ্রীলংকা। সেমির দৌঁড়ে ভালোভাবে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে লংকানদের। আর হেরে গেলে দলটির সেমির পথ অনেকটাই ফিকে হয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!