[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
পেস ইউনিটে শক্তি বাড়ালো নিউজিল্যান্ড
ছবি- সংগৃহীত
চলমান বিশ্বকাপে দুশ্চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না নিউজিল্যান্ডের। কেন উইলিয়ামসন, মার্ক চাপম্যান ও লকি ফার্গুসনের পর চোটের কবলে পড়েছেন কিউই পেসার ম্যাট হেনরি। সেই সঙ্গে যুক্ত হয়ে টানা হারের হতাশা।
এবার পেস ইউনিটে শক্তি বাড়ালো কিউই টিম ম্যানেজমেন্ট। ম্যাট হেনরির পরিবর্তে নিউজিল্যান্ড স্কোয়াডে যোগ দিয়েছেন আরেক পেসার কাইল জেমিসন।
আসরের শুরুর দিকেও স্কোয়াডে ছিলেন জেমিসন। তখন টিম সাউদির ব্যাকআপ হিসেবে তাকে দলে নেয়া হয়েছিল বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
আগামী শনিবার চেন্নাইয়ের এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটিতে ব্ল্যাকক্যাপসদের একাদশে দেখা যেতে পারে জেমিসনকে।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বলটি করার সময় পায়ে চোট পান ম্যাট হেনরি। এ সময় তাকে বেশ অস্বস্তিতে দেখা যায়। পরে ওভারের বাকি তিনটি বল না করেই মাঠ ছাড়েন এই ডানহাতি পেসার। এরপর আর বল হাতে মাঠে নামতে পারেন তিনি। অবশ্য ব্যাট হাতে মাঠে নেমেছিলেন হেনরি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!