ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

৫০ রানের আগেই ৯ উইকেট নেই শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ২ নভেম্বর ২০২৩
৫০ রানের আগেই ৯ উইকেট নেই শ্রীলংকার
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলংকা। যেখানে রান তাড়া করতে নেমে দলীয় ফিফটি পূরণের আগেই ৯ উইকেট হারিয়েছে লংকানরা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে রোহিত শর্মার দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকা সংগ্রহ ১৭.২ ওভারে আট উইকেটে ৪৭ রান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৫৮ রান।

Advertisement

লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। তবে ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কাকে সাজঘরের পথ দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

এরপর বাইশ গজে আসেন লংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়া করুণারত্নে ও সাদিরা সামারাবিক্রমা ব্যর্থ হয়ে শূন্য রানেই সাজঘরে ফিরেছেন।

রানের খাতা খুললেও ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান মেন্ডিসও। তাকে বোল্ড করে ইনিংসের তৃতীয় উইকেট তুলে নেন সিরাজ।

এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন লংকান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ক্রিস সিলভারউডের শিষ্যরা।

ব্যাট হাতে অল্প সময় লড়াই করে সাজঘরে ফিরে যান কাসুন রাজিথা। সামির বলে গিলের তালুবন্দী হওয়ার আগে ১৪ রান করেন তিনি।

এখন থিকসানা ১১ ও দিলশান মধুশঙ্কা ০ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!