ঘরের মাঠে গড়ানো বিশ্বকাপে তিন ম্যাচের দুটিতেই পাঁচটি করে উইকেট শিকার করেছেন শামি। বাকি একটি ম্যাচে চারটি উইকেট নিয়েছেন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত ১৪ উইকেটসহ মোট ৪৪ জনকে ফিরিয়ে বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন এ গতি তারকা।
সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে অষ্টম বোলার হিসেবে তালিকায় জায়গা দখল করেছেন শামি। আর পাঁচ উইকেট নিলেই লংকান কিংবদন্তি চামিন্দা ভাসকে পেছনে ফেলবেন তিনি।
.png)
শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে ১৩ ইনিংসে বিশ্বকাপে শামির উইকেট ছিল ৪০টি। এ ম্যাচে ৫ উইকেট নিয়ে ঝুলিতে ৪৫টি উইকেট জমা করেন তিনি। তাতে ভারতের হয়ে বিশ্বকাপের ইতিহাসে ৪৪ উইকেট নেয়া জহির খানকে টপকে গেছেন শামি।
৪৪টি উইকেট নিতে জহির খানের খেলতে হয়েছে ২৩ ম্যাচ; শামি খেলেছেন মাত্র ১৪ ম্যাচ। তাদের পরেই আছেন জাগাভাল শ্রীনাথ ৩৪ ম্যাচে জহির খানের সমান তিনিও নেন ৪৪ উইকেট।
ভারতীয়দের মধ্যে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে জাসপ্রিত বুমরাহ (৩৩) ও আনিল কুম্বলে (৩১)।