[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩
দুর্দান্ত সেঞ্চুরিতে বিশেষ পুরস্কার পেলেন ফখর
ফখর জামান
ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে পাকিস্তানের অবিশ্বাস্যভাবে হারানোর মূল নায়ক ফখর জামান। ৪০২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন তিনি। বৃষ্টি আইনে পাকিস্তানের জয়ের পেছনে এই ব্যাটার রেখেছেন বড় ভূমিকা।
শনিবার ৮১ বলে ১২৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফখর। একই সঙ্গে পিসিবি চেয়ারম্যানের পক্ষ থেকেও পেয়েছেন সুসংবাদ। অবিশ্বাস্য জয়ের পর ফখর জামানের সঙ্গে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।
দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ফখরের ব্যাটিংয়েরও প্রশংসা করেন তিনি। কিউই বোলারদের তুলোধুনা করে দুর্দান্ত ইনিংস খেলায় ফখর জামানকে প্রায় চার লাখ টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেন জাকা আশরাফ।
.png)
ফখর জামানের প্রশংসা করেছেন অধিনায়ক বাবর আজমও। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা যখম ড্রেসিং রুমে আসি তখন সবাই এটাই বলেছে যে আমাদের একটা বড় জুটি দরকার। ফখরকে বলেছিলাম, সে যদি ১৫ ওভার থাকে তাহলেই আমরা এগিয়ে থাকবো ওদের থেকে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!