ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মানুষ মনে করে আমি ঠান্ডা ছেলে: লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ৬ নভেম্বর ২০২৩
মানুষ মনে করে আমি ঠান্ডা ছেলে: লিটন
লিটন দাস

চলমান বিশ্বকাপে ব্যাট হাতে অম্ল-মধুর সময় কাটাচ্ছেন লিটন দাস। ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও ক্লাস ক্রিকেটে তিনি মুগ্ধ করে সবাইকেই। এই বিশ্বকাপেও তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সেটি খুব একটা পূরণ করতে পারেননি এ উইকেটরক্ষক-ব্যাটার।  

দলের অবস্থাও তেমন ভালো নয়। সাত ম্যাচের স্রেফ একটিতে জিতে পয়েন্ট টেবিলে তারা আছে নয় নম্বরে। এর মধ্যে সোমবার শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। এর আগে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে লিটন নিজেকে নিয়ে বলেন, ‘মানুষ মনে করে আমি ঠান্ডা ছেলে। আমার মনে হয় না আমি ঠান্ডা ছেলে।’

এবারের বিশ্বকাপে সাত ম্যাচে দু’টি হাফ সেঞ্চুরি করে ২২৫ রান করেছেন লিটন। তার কাছে প্রত্যাশা ছিল আরো বেশি। খারাপ সময়ে আসলে কী করেন লিটন? এর উত্তরে তিনি বলেন, ভুলে গিয়ে পরেরটিকে নতুন দিন হিসেবে নেন তিনি।  

Advertisement

লিটন বলেন, ‘আমি নিজেকে অনুপ্রেরণা যোগাই একটা খারাপ ম্যাচের পর, নতুন দিন হিসেবে নেই। যখন সূর্য উঠে আরেকবার, এটা নতুন দিন, নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ। আমার সবসময় এমন মনে হয়। আমিও ছেলেদেরকে একই রকম মানসিকতা রাখতে বলি। যখন মাঠে যাবো, সবকিছুই আলাদা। আমাদের ক্ষুদাটা থাকতে হবে এরকম টুর্নামেন্টে খেলতে হলে। এটা আমি সবসময়ই বলি। ’

দলের সমর্থকদের বিষয়ে লিটন বলেন, ‘সমর্থকরাই আমাদের শক্তি। আমাদের অনুপ্রেরণা যোগায়। কারণ আমরা যেখানেই খেলতে যাই, তারা সমর্থন দেয়। আমাদের হাতে এখনো দুটি ম্যাচ আছে, আমরা তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!