ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:২২, ১ নভেম্বর ২০২৩
বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরলেন লিটন
ফাইল ফটো

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথেই ঢাকাতে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস। বুধবার বিকালে দেশে ফেরেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দিল্লির বিমানে ওঠার কথা ছিল লিটনের। তবে সেখানে না গিয়ে দেশে ফিরে এসেছেন টাইগার ওপেনার।

জানা গেছে, লিটনের স্ত্রী সন্তানসম্ভবা। মূলত স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন তিনি। পরিবারিক কারণ হওয়ায় বিসিবিও তাকে ছুটি দিয়েছে।

চলমান বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে নামবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর দিল্লিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সব ঠিক থাকলে ওই ম্যাচের আগে দলের ক্যাম্পে যোগ দেবেন লিটন। 

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ছয় ম্যাচে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা হারে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা শেষ হয়েছে। এমনকি অনিশ্চিত হয়ে পড়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!