ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটন দাস ক্লাস ক্রিকেটার: বাশার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০১, ১৯ আগস্ট ২০২৩
লিটন দাস ক্লাস ক্রিকেটার: বাশার
লিটন দাস

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইনজুরি সমস্যায় ছয় জাতির টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই দেশসেরা ওপেনারের অনুপস্থিতিতে কপালে চিন্তার ভাজ পড়েছে টিম ম্যানেজমেন্টের।

তামিমের বিকল্প হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। পাশাপাশি ঘরোয়া লিগে পারফর্ম করে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম।

এদিকে ওয়ানডেতে এখন অবধি চার ম্যাচ খেলেছেন নাঈম, করেছেন স্রেফ ১০ রান। তানজিদ হাসান তামিমের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। ওপেনার হিসেবে এশিয়া কাপে একাদশে থাকার কথা লিটন দাসের, কিন্তু তিনিও খুব একটা ভালো অবস্থায় নেই।  

Advertisement

শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, নাঈম শেখ পুরোনো ক্রিকেটার। আগেও খেলেছেন। হয়তো ফিরে এসেছেন অনেক দিন পরে। যখন একজন ক্রিকেটার অনেক দিন পর ফিরে আসে, তাকে একটু সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাদের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই স্কিলফুল প্লেয়ার। বড় মঞ্চে তাদের ভালো খেলার সম্ভাবনা বেশি, আমি বিশ্বাস করি।

সম্প্রতি কানাডার গ্লোবাল টি-২০ লিগ খেলতে গিয়েছিলেন লিটন দাস। এরপর দেশে ফিরে আবারো শ্রীলংকায় উড়ে গেছেন তিনি। সেখানে লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের হয়ে খেলছেন। তবে দুই ম্যাচ খেলেও ব্যাটে রান পাননি এ উইকেটরক্ষক-ব্যাটার। 

লিটনকে নিয়ে বাশার বলেন, ‘লিটন দাস ক্লাস ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। আমি চাইবো যে, এই অফ ফর্মটা, আমি নিশ্চিত ও সময়মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না, অনেক ভালো ফর্মে থাকতে থাকতে... ক্রিকেটারদের তো খারাপ সময় আসে। আমি মনে করি ওর এখন খারাপ সময় চলছে। সামনে ঠিক হয়ে যাবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!