ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

সাকিবের পরিবর্তে যাকে নিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ৭ নভেম্বর ২০২৩
সাকিবের পরিবর্তে যাকে নিল বাংলাদেশ
সাকিব আল হাসান

আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার পরিবর্তে টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়।

আইসিসির টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত পাওয়ার পরেই নিশ্চিত হয়েছে এনামুল হক বিজয়ের স্কোয়াডে অন্তর্ভূক্তির বিষয়টি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের বদলি হিসেবে বিজয়কে স্কোয়াডে নেয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। 

এনামুল হক বিজয়। ছবি- সংগৃহীত

Advertisement

এর আগে এক বিবৃতিতে বিসিবি জানায়, শ্রীলংকার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলার পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। পরে এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে।

সবশেষ জাতীয় দলের জার্সিতে গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন বিজয়। এশিয়া কাপের সেই ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেন। এরপর বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেললেও দলের জায়গা হয়নি তার। তবে এবার সাকিবের চোটে কপাল খুললো এই টপ অর্ডার ব্যাটারের।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁহাতের তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। সেখানে দেখা যায় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে।’

তিনি আরো বলেন, ‘সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!