ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের ইতিহাসে প্রথম কিউই বোলার হিসেবে বোল্টের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ৯ নভেম্বর ২০২৩
বিশ্বকাপের ইতিহাসে প্রথম কিউই বোলার হিসেবে বোল্টের রেকর্ড
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। যেখানে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কিউই বোলার হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ট্রেন্ট বোল্ট। 

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেমির দৌড়ে শ্রীলংকার বিপক্ষে লড়ছে নিউজিল্যান্ড। যেখানে টস জিতে লংকানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে কিউইরা। ম্যাচটিতে বল হাতে লংকানদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। 

ম্যাচের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন ট্রেন্ট বোল্ট। ওভারের প্রথম বলেই লংকান দলপতি কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন। এর মধ্য দিয়ে প্রথম কিউই বোলার হিসেবে ৫০টি উইকেট শিকারের কীর্তি গড়েন বোল্ট। নিজের ২৮তম ইনিংসে এই রেকর্ড গড়লেন তিনি।

Advertisement

একই ওভারের চতুর্থ বলে সাদিরা সামারাবিক্রমাকে ড্যারিল মিচেলের তালুবন্দী করেন বোল্ট। আর নবম ওভারে আক্রমণে এসে চারিথ আসালঙ্কাকে লেগ বিফরের ফাঁদে ফেলেন তিনি। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট শিকার করেছেন বোল্ট। এর মধ্যে দিয়ে কিউইদের হয়ে প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে ৫২ উইকেট তুলে নিয়েছেন এ বাঁ-হাতি পেসার।

এ তালিকার দ্বিতীয় অবস্থান নিজের দখলে রেখেছেন অভিজ্ঞ টিম সাউদি। ২১ ম্যাচে তিনি ৩৮ উইকেট শিকার করেছেন। আর ২৩ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জ্যাকব ওরাম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!