ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বাংলাদেশের কোচিং প্যানেল থেকে শ্রীনিবাসের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪, ১০ নভেম্বর ২০২৩
বাংলাদেশের কোচিং প্যানেল থেকে শ্রীনিবাসের বিদায়
ছবি: সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের পরই বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। লম্বা সময় ধরে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সাথে যুক্ত ছিলেন শ্রীনিবাস। তবে এবার ইতি ঘটছে দুই পক্ষের সম্পর্কে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে বিদায় নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন শ্রীনিবাস।  

নিজের সেই পোস্টে শ্রীনিবাস লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বাংলাদেশ দলকে কালকের অস্ট্রেলিয়া ম্যাচের পর বিদায় জানাতে চাচ্ছি। এই যাত্রাটি ছিল শিক্ষা, ওঠা নামাসহ আরও নানা কিছু দিয়ে পরিপূর্ণ যা আমি জীবনের বাকি অংশে লালন করে যাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, কোচ, অধিনায়ক, ক্রিকেটার সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’

বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফের সবচেয়ে পুরনো সদস্য শ্রীনিবাস। ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করা শুরু করেন তিনি। সব মিলিয়ে ১৮৩টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন এই ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট।

Advertisement

এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি। বিসিবির সাথে চুক্তি নবায়ন হচ্ছে না শ্রীনিবাসের। এই অ্যানালিস্টের পাশাপাশি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও চুক্তি নবায়ন করছেন না। বিশ্বকাপ শেষেই বিদায় নেবেন দুজন।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!