ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

শতরান পেরোলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ১০ নভেম্বর ২০২৩
শতরান পেরোলো আফগানিস্তান
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। যেখানে শুরুর চাপ কাটিয়ে দলীয় শতরান পূরণ করেছে আফগানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৬ ওভারে চার উইকেটে ১০৭ রান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে আফগানিস্তান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার মিলে নির্বিঘ্নে ৮ ওভার কাটিয়ে দেন।

Advertisement

নবম ওভারের শুরুতেই কেশব মহারাজের ঘূর্ণিতে কাটা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। আউট হওয়ার আগে তিনি করেন ২৫ রান। 

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। এরপরই সাজঘরের পথ ধরেন ইব্রাহিম জাদরান (১৫) ও আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী (২)। নিয়মিত বিরতিতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা।

এরপর উইকেটে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তার সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন রহমত। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই রহমতকে সাজঘরের পথ দেখিয়েছেন লুঙ্গি।

তার বিদায়ে বাইশ গজে আসেন ইকরাম আলিখিল। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন আজমত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!