ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

চোটে মাঠ ছাড়লেন উড়তে থাকা গিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১৫ নভেম্বর ২০২৩
চোটে মাঠ ছাড়লেন উড়তে থাকা গিল
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। যেখানে আগে ব্যাট করতে নেমে অর্ধ শতকের দেখা পেয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তবে চোট নিয়ে মাঠ ছেড়েছেন সেঞ্চুরির পথে থাকা এ ডানহাতি ব্যাটার।

ম্যাচের বয়স তখন ২২.৪ ওভার। স্যান্টনারের বলটি লং অনে ঠেলে এক রান নেন বিরাট কোহলি। নন স্ট্রাইক প্রান্ত থেকে রান পূর্ণ করতে স্ট্রাইক প্রান্তে দৌড় দেন গিল। কিন্তু পায়ের পেশিতে টান লাগায় ৭৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন এ ব্যাটার। তবে গিলের চোট কতটা গুরুত্বর সেটি এখনো জানা যায়নি। 

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা-শুভমান গিল নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন।

Advertisement

তবে নবম ওভারে টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন রোহিত। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪৭ রান।

রোহিত ফেরার পর রানের গতি কিছুটা কমেছিল। তবে সেটা ভালোভাবেই সামাল দিয়েছেন গিল। তাতে ১৩তম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে স্বাগতিকরা। তিনে নেমে কোহলি ধীর গতির শুরু করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার।

গিল মাঠ ছাড়ার পর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কোহলি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!