[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
বিশ্বকাপে কোহলির অনন্য রেকর্ড
ছবি- সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। যেখানে ব্যাট হাতে অর্ধ শতক হাঁকিয়েছেন বিরাট কোহলি। যা বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো পঞ্চাশ ছুঁলেন ভারতের সাবেক এ অধিনায়ক।
নক আউট পর্বে প্রথম ফিফটির পাশাপাশি দারুণ ছন্দে থাকা কোহলি নতুন রেকর্ড গড়েছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে খেললেন ৮টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
এর আগে ২০০৩ সালে এক সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি করেন শচীন টেন্ডুলকার। গত আসরে দুই সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান খেলেন পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
.png)
এবার দশ ম্যাচে দুইটি সেঞ্চুরি ছাড়াও কোহলির ফিফটির সংখ্যা ছয়টি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ রানে ব্যাটিং করছেন কোহলি। আর তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করলে শচীনের ৪৯ শতকের রেকর্ড অতিক্রম করবেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!