ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

শতকের ফিফটি করলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ১৫ নভেম্বর ২০২৩
শতকের ফিফটি করলেন কোহলি
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। যেখানে ব্যাট হাতে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন বিরাট কোহলি। যা বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো শতক হাঁকিয়েছেন তিনি।

বিশ্বকাপের নক আউট পর্বে প্রথম শতকের পাশাপাশি দারুণ ছন্দে থাকা কোহলি নতুন রেকর্ড গড়েছেন। ওয়ানডেতে এতদিন ৪৯ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। তবে আজ আরেকটি সেঞ্চুরি হাঁকিয়ে শচীনকেও ছাড়িয়ে গেলেন তিনি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন কোহলি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ রানে ব্যাটিং করছেন এ ব্যাটার।

Advertisement

ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি নিয়ে তালিকার দুইয়ে আছেন শচীন। ৩১ সেঞ্চুরি নিয়ে তালিকার তিনে রোহিত শর্মা। আর ৩০ ও ২৮ সেঞ্চুরি নিয়ে তালিকার যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন রিকি পন্টিং ও সনাথ জয়সুরিয়া।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!