এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে দুই উইকেটে ৪০ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে ভারত। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৮ রান।
.png)
নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। এভাবে নির্বিঘ্নে ৫ ওভার কাটিয়ে দেন তারা।
তবে ষষ্ঠ ওভারের শুরুতেই কনওয়েকে রাহুলের তালুবন্দী করেন মোহাম্মদ শামি। সাজঘরে ফেরার আগে ১৩ করেন তিনি।
তার বিদায়ে ক্রিজে আসেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। এরপরই শামির পেসে পরাস্ত হয়ে রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন রবীন্দ্র।
পরে উইকেটে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন উইলিয়ামসন। এখন উইলিয়ামসন ৪ ও মিচেল ০ রানে ব্যাটিং করছেন।