ওয়ানডে ফরম্যাটে দলের অধিনায়ক হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, তার বড় মেয়ের জামাতা শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানানোর ব্যাপারে কোনো সুপারিশ কিংবা ওকালতি তিনি করেননি।
বরং আপাতত বাঁহাতি এ পেসারকে অধিনায়কত্ব থেকে দূরে রাখার পক্ষে ছিলেন তিনি। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা যায় শাহিনের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন শ্বশুর শহীদ আফ্রিদি।
.png)
তিনি বলেন, ‘আমি সব সময় মোহাম্মদ রিজওয়ানের (অধিনায়ক হওয়ার) পক্ষে ছিলাম। শপথ করে বলছি, শাহিনকে অধিনায়ক বানানোর চেষ্টায় কারও সঙ্গে কথা বলিনি কিংবা কোনো রকম তদবিরও করিনি। আমি এসবের সঙ্গে জড়িত নই। এসব করার দরকারও নেই আমার, আর এগুলো পছন্দও করি না।’