বুধবার মুম্বাইয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রথ সেমিফাইনালে ভারতের সেই জয়ের পর থেকে কেন উইলিয়ামসনদের দেশে নাকি ‘নিষিদ্ধ’ শামি। এমনই জানিয়েছেন বলিউড অভিনেতা সনু সুদ।
বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন শামি। ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। বিশ্বকাপে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। সনুও তার বাইরে নন।
.png)
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে শামি ৭ উইকেট নেয়ার পর উচ্ছ্বাস গোপন করেননি সনু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শামিকে উদ্দেশ্য করে লেখেন, ‘ব্রেকিং নিউজ: নিউজিল্যান্ডে শামি কাবাব নিষিদ্ধ!’
অভিনেতার রসিকতার জবাব দিয়েছেন শামিও। তিনি শুধু লিখেছেন, ‘‘হাহাহাহাহা’’। সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি।
সেমিফাইনালে ৭ উইকেট নেয়া ছাড়াও বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়েছেন শামি। বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। বিশ্বকাপে ভারতের হয়ে সেরা বোলিং করেছেন। তাছাড়া ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি (৫৪)।