ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
জশ হ্যাজেলউড বলেছেন 

ফাইনাল ম্যাচের জন্য ভারতের বিপক্ষে প্রস্তুত অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ১৭ নভেম্বর ২০২৩
ফাইনাল ম্যাচের জন্য ভারতের বিপক্ষে প্রস্তুত অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে ম্যাচের আগে পিচ পরির্বতন নিয়ে কম বির্তক হয়নি। নিজেদের সুবিধামতো উইকেট নির্বাচন করে খেলছে ভারত, এমন অভিযোগ উঠছে। সেই ভারতের বিপক্ষে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে টিম অস্ট্রেলিয়া। তবে উইকেট নিয়ে খুব একটা ভাবছে না রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটির অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড জানালেন ভিন্ন কিছু। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যেরকম উইকেটই ব্যবহার হোক না কেন অস্ট্রেলিয়ান পেসাররা বল করতে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানালেন হ্যাজেলউড। 

গতকাল কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হারানোর পথে ৮ ওভারে স্রেফ ১২ রান দিয়ে ২ নেন হ্যাজেলউড। 

Advertisement

ফাইনাল ম্যাচ সামনে রেখে তিনি বলেন, ‘আমরা দেখেছি যে, আমাদের বিপক্ষে ম্যাচ বাদে ভারত বেশিরভাগ ম্যাচে তিন পেসার নিয়ে খেলেছে এবং দুর্দান্ত খেলেছে। আমরা এখানে লম্বা সময় ধরে আছি, তাই জানি কীভাবে এমন কন্ডিশনে বল করতে হয়।’

দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতো ভারতের বিপক্ষেও শুরুতে উইকেট নিতে চান হ্যাজেলউড, ‘এটি বিশাল ব্যাপার (শুরুতে উইকেট নেওয়া) এবং খেলা যত বড় হবে এর গুরুত্ব তত বেড়ে যায়। তাই আমাদের হাতে পরিকল্পনা নেওয়া আছে, রবিবার যদি আগে বোলিং নিই তাহলে আশা করি তা ফের করতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!