ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছুটি চায় লিটন, যা ভাবছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৭, ১৭ নভেম্বর ২০২৩
ছুটি চায় লিটন, যা ভাবছে বিসিবি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। তবে সেই বিশ্রামটা দীর্ঘ হচ্ছে না। নিউজিল্যান্ড সিরিজের জন্য দ্রুতই মাঠে ফিরতে হবে টাইগারদের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২১ তারিখ ঢাকায় পা রাখবে কিউইরা। আসন্ন এই টেস্ট সিরিজ খেলতে চান না ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

জানা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন। তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় এই ছুটি চেয়েছেন তিনি। 

এদিকে ওপেনার তামিম ইকবাল পুরোপুরি সুস্থ নন, তাই ধরেই নেয়া হচ্ছে তিনি খেলবেন না কিউইদের সাথে টেস্ট সিরিজ। ওদিকে আঙ্গুলের ফ্র্যাকচারের কারণে খেলা সম্ভব হবে না অধিনায়ক সাকিব আল হাসানের।

Advertisement

তার সাথে যদি লিটন দাসও পুরো ২ টেস্ট মিস করেন, তাহলে দলের শক্তি যে প্রায় অর্ধেক যাবে কমে। তাই বিসিবি লিটন দাসের ছুটির আবেদন গ্রহণ নাও করতে পারে।

বোর্ডের উচ্চ পর্যায়ের এক নির্ভরশীল সূত্র জানিয়েছে, এক মাস ছুটি চেয়ে লিটন দাস বুঝিয়ে দিয়েছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ (প্রথম টেস্ট সিলেটে শুরু ২৮ নভেম্বর আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শেরে বাংলায় ৬ ডিসেম্বর) তিনি খেলতে চান না। কিন্তু বিসিবির ভাবনা ভিন্ন।

বিসিবি চায় লিটন অন্তত এক টেস্ট খেলুন। জানা গেছে, বোর্ডের উচ্চ পর্যায়ের কর্তারা আগামীকাল শনিবারই এ বিষয়ে নির্বাচকদের সাথে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। তবে এটা নিশ্চিত যে, লিটনকে একমাসের পুরো ছুটি দেয়া হবে না।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!