ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ভারত বিশ্বকাপ জিতলে কপাল খুলবে তাদের, পাবে ১০০ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯, ১৯ নভেম্বর ২০২৩
ভারত বিশ্বকাপ জিতলে কপাল খুলবে তাদের, পাবে ১০০ কোটি টাকা!
ছবি: সংগৃহীত

মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপর ফাইনাল ম্যাচ। এ ম্যাচের মধ্যে দিয়ে এক মাস ব্যাপী চলা ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে। ফাইনালে উঠেছে দুই দেশ অস্ট্রেলিয়া ও ভারত। এমন হাইভোল্টেজ ম্যাচের উত্তাপকে আরো বাড়িয়ে দিল ‘অ্যাস্ট্রোলক’ নামে এক অনলাইন জ্যোতিষ সংস্থা। তারা ঘোষণা দিয়েছে ভারত বিশ্বকাপ জিতল ১০০ কোটি মানুষকে বিতরণ করবে তারা। 

সংস্থার কর্ণধার পুনিত গুপ্ত জানিয়েছেন, ফাইনালে ভারত ট্রফি জিতলে তার সংস্থার সব গ্রাহকের মধ্যে ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন। এমন ঘোষণায় স্বাভাবিক ভাবেই ভারতকে জেতাতে নড়েচড়ে বসেছেন অনেকেই। 

পুনিত বলেন, ‘২০১১ সাল, তখন আমি কলেজে পড়তাম। ভারতের বিশ্বকাপ জেতার সেই মুহূর্ত মনে দাগ কেটে গিয়েছে। কিন্তু তখন সেই আনন্দ প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। কিন্তু এবার যখন ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে, তখন তো হাত গুটিয়ে বসে থাকা যায় না।’ 

Advertisement

তিনি আরও বলেন, ‘আগের বার শুধু বন্ধু এবং পরিবারের সঙ্গে ভারতের বিশ্বকাপ জেতার আনন্দ ভাগ করে নিয়েছিলাম। কিন্তু এবার তার সংস্থার গ্রাহকেরাও আছেন। তারা সবাই পরিবার-পরিজনের মতো। তাই ভারত ফাইনাল জিতলে সেই বাঁধভাঙা আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। তবে একটু অন্য ভাবে।’

সংস্থার অর্থ দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলে পুনিত সিদ্ধান্ত নেন, গ্রাহকদের মধ্যে ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন। বিশ্বকাপের ঠিক আগের দিন সামাজিক মাধ্যমে এই ঘোষণা করলেন তিনি। 
চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!