ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

খেলা না হলে ট্রফি যাবে ভারতের ঘরে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ১৯ নভেম্বর ২০২৩
খেলা না হলে ট্রফি যাবে ভারতের ঘরে!
ছবি: সংগৃহীত

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনালের লড়াই। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ এক মাসের ক্রিকেটের মহারণ। ফাইনালে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। 

ম্যাচ শুরু আগে দুপুর দুইটায় হবে টস। সব আয়োজনের পরেও  যদি খেলা বাতিল হয়ে যায়। কিংবা বৃষ্টি ভেস্তে যায় সব। তাহলেকি হবে ট্রফির ভাগ্যে? কে চ্যাম্পিয়ন হবে? কে হাসবে শেষ হাসি- তা নিয়ে ক্রিকেট ভক্তদের কৌতুহলের শেষ নেই।

বৃষ্টির বা অন্য কারণে আজ খেলা বাতিল হলেও দুঃশ্চিন্তা করার কিছু নেই। কেননা রিজার্ভ ডে রয়েছে। আজ যদি সম্পূর্ণ খেলা না হয়, তাহলে বাকি অংশ হবে সোমবার। তবে চেষ্টা করা হবে প্রথম দিনেই খেলা শেষ করার। 

Advertisement

নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফলের জন্য দু’দলকেই কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে। তা সম্ভব না হলেই খেলা গড়াবে সোমবারে। তারপও সমস্যা রয়েছে। বৃষ্টির বা অন্য কারণে সোমবারেও যদি খেলা সম্ভব না হয় বা শেষ করা সম্ভব না হয় তাহলে কী হবে? তার উত্তর হচ্ছে- ট্রফি ভারতের ঘরে।

হিসাবটা পরিস্কার। লিগ পর্বে সব দল সবার সঙ্গে খেলেছে। সেখানে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার তুলনায় ভাল জায়গায় ছিল ভারত। ভারত লিগ পর্বের সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল। 

অন্য দিকে প্যাট কামিন্সের দল ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে ছিল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সেই ফলাফলের ভিত্তিতেই চ্যাম্পিয়ন হবে ভারত। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতবে ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!