আহমেদাবাদে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি খুব বেশি বড় করতে পারেন রোহিত শর্মা ও শুভমান গিল। মিচেল স্টার্ককে সাজঘরে ফেরেন শুভমান গিল। তিনি সাজঘরে ফেরায় ৩০ রানে ভাঙে ভারতের ওপেনিং জুটি।
বিশ্বকাপ ফাইনালে ওপেনিং জুটি থেকে রান বেশি না আসলেও ভিন্ন একটি রেকর্ড নিজেদের দখলে নিয়েছে রোহিত-গিল জুটি। এক বছরে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান নিয়ে তারা টপকে গেছেন অ্যাডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহকে।
.png)
২০২৩ সালে রোহিত-গিলের জুটির ব্যাট থেকে থেকে এসেছে ১ হাজার ৫২৩ রান। ১৯৯৯ সালে অ্যাডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহ ১ হাজার ৫১৮ রান করেছিলেন। আর ১৯৯৮ সালে ১ হাজার ৬৩৫ রান নিয়ে সবার উপরে শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলি জুটি।