ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘শামির মা আঞ্জুম আরার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে উত্তরপ্রদেশের আমরোহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে সে বিষয়ে এখনই কোনো তথ্য জানা যায়নি।’
ম্যাচের আগে অবশ্য বেশ সুস্থ ছিলেন আঞ্জুম আরা। তার স্বাস্থ্যের অবনতি হওয়ার আগে, সকালে শামির মা তার ছেলে এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন।
.png)
বিষয়টি নিয়ে আঞ্জুম আরা জানান, আজ সকালেই শামির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সবার খোঁজখবর নিয়েছেন।
দেশটির গণমাধ্যম আরো জানিয়েছে, শামির মার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। আইবিসি ২৪-এর একটি প্রতিবেদন অনুসারে আঞ্জুম আরার রোববার সকালে জ্বর হয়েছিল। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তারা জানিয়েছে, শামির মা এই মুহূর্তে শংকামুক্ত।