এবারের আসরে ব্যাটে বলে অনেকেই আলো ছড়িয়েছেন। তবে সবাইকে ছাড়িয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছেন বিরাট কোহলি।
এবারের আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান রোহিত শর্মার। ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি।
.png)
অন্য সবার চেয়ে পারফরম্যান্সে যোজন যোজন এগিয়ে থেকে সহজেই টুর্নামেন্ট সেরার পুরষ্কার নিজের করে নেন কোহলি। যদিও দলকে শিরোপা জেতাতে না পারায় তার আক্ষেপ থাকাই স্বাভাবিক।