ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লুকাকুর রেকর্ডের দিনে বেলজিয়ামের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২০ নভেম্বর ২০২৩
লুকাকুর রেকর্ডের দিনে বেলজিয়ামের বড় জয়
ছবি: সংগৃহীত

লুকাকুর একার চার গোলে ইউরোর বাছাইয়ে বড় জয় পেয়েছে বেলজিয়াম। ঘরের মাঠে আজারবাইজানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। এতে গড়েছেন নতুন রেকর্ড। ইউরো বাছাইয়ের এক আসরে ১৪ গোল নিয়ে এখন সর্বোচ্চ গোলদাতা বেলজিয়ান এই তারকা।

এতদিন এই রেকর্ডটি ছিল নর্দান আয়ারল্যান্ডের ডেভিড হিলির দখলের।২০০৮ সালে তিনি করেছিলেন ১৩ গোল।

গতকাল প্রথমার্ধেই চার গোল করেন লুকাকু। এ নিয়ে বেলজিয়ামের জার্সিতে ১১৩ ম্যাচে তাঁর গোল হল ৮৩টি। যা দেশটির হয়ে সর্বোচ্চ। ৮ ম্যাচে ৬ জয় ও দুই ড্র'তে ২০ পয়েন্ট নিয়ে 'এফ' গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করল বেলজিয়াম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!