বিশ্বকাপের ফাইনাল হেরে গেলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করা টুর্নামেন্টের সেরা একাদশে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদেরই।

.png)
এছাড়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুইজন, সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ১ জন করে এবং শ্রীলংকার একজন জায়গা করে নিয়েছেন। আর ১২তম ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরার্ল্ড কোয়েৎজে।
আইসিসির সেরা একাদশে ভারতের আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।
আইসিসির বিশ্বকাপ একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ সামি।