ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ ফাইনালের একদিন আগেই হেরেছিল ভারত!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ২১ নভেম্বর ২০২৩
বিশ্বকাপ ফাইনালের একদিন আগেই হেরেছিল ভারত!
রোহিত শর্মা

ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগের দিনই ভারতকে হারানোর সব পরিকল্পনা করে রেখেছিল অস্ট্রেলিয়া। শুধু দরকার ছিল টস জয়। সেটা হতেই বাকি কাজটা সহজ হয়ে যায় প্যাট কামিন্সের। মাঠে নেমে প্রয়োজন ছিল নিজেদের পরিকল্পনা কাজে লাগানো। তাই করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ও বোলাররা।

সবকিছুর সফল বাস্তবায়নে ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স। তখন সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও পরে অজি অধিনায়ক জানান, সেই সিদ্ধান্তের নেপথ্যে অনেক কারণ ছিল।

কামিন্স বলেন, ‘ম্যাচের আগের দিন পিচ দেখেই বুঝে গিয়েছিলাম এই পিচে দিনের বেলা খেলতে খুব সমস্যা হবে। রোদের মধ্যে পিচ ক্রমশ ভাঙবে। মন্থর হবে। কিন্তু সন্ধ্যার পরে হয়তো খেলা সহজ হবে। সেই কারণেই বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

Advertisement

অর্থাৎ, খেলার আগের দিনই পিচ পড়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখানেই ভারতকে টেক্কা দিয়ে যায় তারা। টস হেরে রোহিত জানিয়েছিলেন, জিতলে তিনি ব্যাটই নিতেন। অর্থাৎ, ভারতের পরিকল্পনা ছিল প্রথমে ব্যাটিংয়ের। তা হলে কি দেশের মাঠের পিচই বুঝতে পারেননি রোহিতরা?

হয়তো নিজেদের শক্তির উপরেই ভরসা রেখেছিল ভারত। দলটির ক্রিকেটারর পরিস্থিতি দেখেননি। মন্থর পিচ হলেও ভারতের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিরুদ্ধে প্রথম বল করার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ছিল। সেই সিদ্ধান্ত নিতে সাহসের প্রয়োজন ছিল। সেই সাহস দেখান কামিন্স।

তার নেপথ্যেও একটি কারণ ছিল। কামিন্স বলেন, ‘বল করার সময় কোনো ভুল করলে তা শুধরে নেয়ার অনেক সময় ছিল। কিন্তু বিশ্বকাপ ফাইনালে ব্যাট করতে গিয়ে কোনো ভুল করলে চাপ হয়ে যেত। সেখান থেকে ফেরা সহজ ছিল না। তাই প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা কাজে লেগেছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!