ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৭ গোলের ম্যাচে মোনাকোকে হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭, ২৫ নভেম্বর ২০২৩
৭ গোলের ম্যাচে মোনাকোকে হারাল পিএসজি
ছবি- সংগৃহীত

গত মৌসুমেও তারকায় পরিপূর্ণ ছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে মৌসুমের শেষ মুহূর্তে পিএসজির ডেরা ছাড়েন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। তাতে অনেকটাই জৌলুশ হারিয়েছে ক্লাবটি। তবে মাঝেমধ্যে নিজেদের অস্তিত্বের জানান দেয়। ঘরের ছেলে কিলিয়ান এমবাপ্পে যতটুকু পারছেন দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

শুক্রবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও মোনাকো। ম্যাচটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-২ গোলের ব্যবধানে জয় পায় পিএসজি। দলটির হয়ে একটি করে গোল করেন গঞ্জালো রামোস, কিলিয়ান এমবাপ্পে, উসমানে দেম্বেলে, ভিতিনহা ও রান্ডাল কোলো মুয়ানি। আর মোনাকোর হয়ে গোল করেন তাকুমি মিনামিনো ও ফোলারিন বালোগুন। 

ম্যাচের ১৮তম মিনিট থেকে শুরু হয় পিএসজির গোল উৎসব। দলকে প্রথম গোলের স্বাদ দেন রামোস। এরপরে মোনাকো সমতায় ফিরলেও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত এভাবেই খেলা এগিয়ে যাচ্ছিল। সে সময়ে উসমানে দেম্বেলে ও ভিতিনহা পরপর গোল করে ব্যবধান ৪-১ করেন। 

Advertisement

৭৫তম মিনিটে মোনাকো একটি গোল শোধ করে। শেষ দিকে পিএসজির বদলি খেলোয়াড় কোলো মুয়ানির গোলে ব্যবধান ৫-২ করে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: পিএসজি
লিংক সফলভাবে কপি হয়েছে!