শনিবার পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে ‘টাইমড আউট’ হয়েছেন শোয়েব মাকসুদ। চলমান এই টুর্নামেন্টে আজ আজাদ জম্মু এবং কাশ্মীরের মুখোমুখি হয়েছিল মুলতান। সেখানে ব্যাটিংয়ে দেরিতে ক্রিজে আসায় টাইমড আউটের শিকার হন মাকসুদ।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাকে আউট হতে হবে।’
.png)
সাকিব বিশ্বকাপে ‘টাইমড আউট’ করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এমন ঘটনা ছিল না। কিন্তু আইনে আছে। তাই সাকিবের পক্ষে-বিপক্ষে দুই ভাগ হয়ে যায়।
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই সাকিবের এই আউটের সমালোচনা করেছিলেন। এবার পাকিস্তানের ক্রিকেটেই দেখা গেলো সেই আলোচিত আউটটি।