ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উগান্ডার ইতিহাস, চূড়ান্ত হলো বিশ্বকাপের ২০ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ৩০ নভেম্বর ২০২৩
উগান্ডার ইতিহাস, চূড়ান্ত হলো বিশ্বকাপের ২০ দল
ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়ে আগামী টি-২০ বিশ্বকাপের মূলপর্বে এক পা আগেই দিয়ে রেখেছিল উগান্ডা। বৃহস্পতিবার আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে সেই আনুষ্ঠানিকতাও সম্পন্ন করলো দলটি।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। যেখানে সবশেষ দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে উগান্ডা ক্রিকেট দল।

ফুটবলের মতো ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০২৪ টি-২০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়েছে আইসিসি। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২২ টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় আসন্ন আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ১২টি দল। 

Advertisement

গত বিশ্বকাপের শীর্ষ আট দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং র‍্যাঙ্কিং বিবেচনায় ২০২৪ টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ আগে থেকেই নিশ্চিত আফগানিস্তান ও বাংলাদেশের। 

এছাড়া মহাদেশভিত্তিক বাছাইপর্ব খেলে এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, উগান্ডা, ওমান এবং নামিবিয়া।

২০২৪ টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দল: ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ডস, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, উগান্ডা, ওমান এবং নামিবিয়া। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: উগান্ডা
লিংক সফলভাবে কপি হয়েছে!