২০২৪ টি-২০ বিশ্বকাপ শুরু হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মূলপর্ব শুরু হওয়ার আগে আফ্রিকা অঞ্চলে চলছে চূড়ান্ত বাছাইপর্বের খেলা। আর সেখানেই একের পর এক চমক দিয়ে চলেছে আফ্রিকান রাষ্ট্র উগান্ডা।
টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের পর এবার কেনিয়াকেও ধরাশায়ী করেছে তারা। বুধবার টি-২০ বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে কেনিয়াকে ৩৩ রানে হারিয়ে একপ্রকার চমকই উপহার দিয়েছে তারা। সেইসঙ্গে উজ্জ্বল হয়েছে তাদের বিশ্বকাপ স্বপ্নটাও।
.png)
আফ্রিকান বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে রুয়ান্ডাকে হারালেই ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে জায়গা করে নেবে উগান্ডা। আর তাতে কপাল পুড়বে মহাদেশের দুই পরিচিত মুখ জিম্বাবুয়ে এবং কেনিয়ার। দুই দলেরই অবশ্য এখন পর্যন্ত কাগজে কলমে সুযোগ আছে বিশ্বকাপে যাওয়ার। সেজন্য অবশ্য তাদের তাকিয়ে থাকতে হবে উগান্ডা বনাম রুয়ান্ডা ম্যাচের দিকে।