[ খেলা ]
মদের ব্যবসায় নামছেন মেসি!
ছবি: সংগৃহীত
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। খেলোয়াড় হিসেবে আটটি ব্যালন ডি’অর জয়ী এই তারকা বিশ্বসেরাদের একজন হওয়ার পাশাপাশি নিজে সফল ব্যবসায়ী হতে এবার বিনিয়োগ করতে যাচ্ছে। এরই মধ্যে মদের ব্যবসায় নামছে তিনি।
বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুকপেইজে মদের বিজ্ঞাপন সম্বলিত পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেন, ‘অসাধারণ ‘লিওনেল’ ওয়াইন সংগ্রহের জন্য MMWinemaker কে ধন্যবাদ। এখানে সময় কাটানোর জন্য কিংবা উদযাপন করার জন্য ভালো ওয়াইন সংগ্রহ করতে পারবেন।’
.png)
চলতি বছরের শুরুতে ইউরোপিয়ান লিগ ছেড়ে যুক্তরাষ্টের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্টে মাঠে রাজত্ব করতে শুরু করে দিয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজির এই ফরোয়ার্ড। এরই মধ্যে খেলাধুলার পাশাপাশি ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লিওনেল মেসি
লিংক সফলভাবে কপি হয়েছে!