‘শান্তকে নিয়ে রাতেও ভাবতে হবে’
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত শতকে তৃতীয় দিনের খেলাটা নিজেদের করে নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগার দলপতির অপরাজিত শতরানে ১৯৮ রান লিড নিয়েছে স্বাগতিকরা।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তিন উইকেটে ২১২ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ ও নিউজিল্যান্ড ৩১৭ রান করেছে। বাংলাদেশের লিড ২০৫ রান।
দ্বিতীয় ইনিংসে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর ব্যাটিং কিউইদের রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। যা নিয়ে চতুর্থ দিন খেলতে নামার আগে বৃহস্পতিবার রাতেও তারা চিন্তা করার কথা জানিয়েছে।
.png)
তৃতীয় দিন শেষে কিউইদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার কাইল জেমিসন। তিনি বলেন, ‘সে দারুণ খেলেছে, তাই না? আমার মনে হয় সে যেভাবে ইনিংসটাকে নিয়ন্ত্রণ করেছে, ইতিবাচক থেকে জায়গাগুলো দেখে রান করেছে, সিঙ্গেলস নিয়েছে— এটা ভালো ব্যাপার। এটা আসলে দেখার মতো ছিল।’
শান্ত’র প্রশংসা করে জেমিসন আরো বলেন, ‘এটা অনবদ্য একটি ইনিংস। আমার মনে হয় না সে আমাদের খুব বেশি সুযোগ দিয়েছে। আমরা তাকে যত চ্যালেঞ্জই দিয়েছি সব সে দারুণভাবে সামলেছে। আমাদের আসলে আজকে রাতেও তাকে নিয়ে ভাবতে হবে এবং ছক কষতে হবে। তারপর দেখা যাবে কালকে আমরা তার জন্য কী উপায় বের করতে পারি।’
শান্তর এমন দৃঢ়চেতা ইনিংস নিয়ে টাইগার ব্যাটার মুমিনুল হক বলেন, ‘শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট কিংবা ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল তার। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সামনে এই টেস্টে আরও দুটি দিন বাকি। আজ দিন শেষ করার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে তোলে ২১২ রান। ইতোমধ্যে তারা ২০৫ রানের লিড হয়েছে। চতুর্থ দিনের প্রথম ইনিংসে দলের পুঁজিটা আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টায় থাকবেন শান্ত-মুশফিকরা। শান্ত ১০৪ এবং মুশফিক অপরাজিত আছেন ৪৩ রানে।