[ খেলা ]
ড্র করেও কোয়ার্টারে বসুন্ধরা কিংস
ছবি: সংগৃহীত
আর্ন্তজাতিক সূচির কারণে দেশের ঘরোয়া ফুটবল কিছুদিন বন্ধ ছিল। অবশেষে আবারো মাঠে ফিরেছে দেশের ঘরোয়া ফুটবল। ২৬ দিন বিরতির পর মাঠে গড়িয়েছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবারে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূণ্য ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
তবে ড্র করলেও বসুন্ধরা কিংস ডি গ্রুপের চ্যাম্পিয়ন। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তারাই গ্রুপে সবার ওপরে। চট্টগ্রাম আবাহনী গ্রুপের দুই ম্যাচই ড্র করে দুই পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে।
ডি গ্রুপে তৃতীয় দল ছিল বাংলাদেশ নৌবাহিনী। সার্ভিসেস সংস্থার ফুটবল দলটি চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র এবং কিংসের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল।
.png)
আজ শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও চট্টগ্রাম আবাহনী আজকের ম্যাচে কিংসের বিপক্ষে বেশ লড়াই দেখিয়েছে। এই মৌসুমে দল গঠন নিয়ে অনিশ্চয়তা ছিল চট্টগ্রাম আবাহনীর। দলবদল শেষ হওয়ার দুই দিন আগে দল গড়ে চট্টলার দলটি। নতুন মৌসুমে তারা এখনও অপরাজিত।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
স্বাধীনতা
লিংক সফলভাবে কপি হয়েছে!