ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে বিশ্বকাপ মাতানো ক্রিকেটারদের মূল্য যত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ২ ডিসেম্বর ২০২৩
আইপিএলে বিশ্বকাপ মাতানো ক্রিকেটারদের মূল্য যত
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পর্দান নামতেই শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে আলোচনা। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে দৌড়ঝাপ শুরু করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আইপিএলের নিলাম বসবে ১৯ ডিসেম্বর, দুবাইতে। 

আসন্ন আইপিএলের নিলামের জন্য ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে ভারতেরই রয়েছে ৮৩০ জন। যাদের মধ্যে ১৮ জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। 

অন্যদিকে বিভিন্ন দেশের ক্রিকেটার আছেন ৩৩৬ জন। এর মধ্যে ২১২ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া অভিষেক হয়নি এরকম ক্রিকেটার আছেন ৯০৯ জন, ৪৫ জন সহযোগী দেশের। 

Advertisement

এবারের আইপিএলের নিলামে ৩০ জন বিদেশিসহ মোট ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে মোট ২৬২ কোটি ৯৫ লাখ টাকা। 

তবে এবারের আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির নজর থাকবে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের আসরে সফল একাধিক ক্রিকেটারের দিকে। যেখানে চাহিদার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্ররা। তবে তাদের কিনতে কত টাকা খরচ হবে এতদিন জানা ছিল না ফ্র্যাঞ্চাইজিদের। 

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কল্যাণে সেটিও জানতে পেরেছে ক্লাবগুলোর মালিকরা। 

জানা যায়, কামিন্স, হেড, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, জস ইংলিস, জস হ্যাজলউডকে কিনতে গেলে খরচ করতে হবে অন্তত ২ কোটি টাকা। নিউজিল্যান্ডের নতুন তারকা রাচিন রবীন্দ্রকে কিনতে অবশ্য এত খরচ করতে হবে না ফ্র্যাঞ্চাইজিদের। কেননা তার ভিত্তিমূল্য ধরা হয়েছে মাত্র ৫০ লাখ টাকা। যদিও ধারণা করা হচ্ছে দামাদামি শেষে তার দাম গিয়ে ঠেকতে পারে ১০ কোটিতে। 

এছাড়াও ভালো দাম পেতে পারেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার জেরার্ল্ড কোয়েৎজে এবং রাসি ভ্যান ডার ডুসেন। শ্রীলংকার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও নিজের ন্যূনতম দাম রেখেছেন ১ কোটি ৫০ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!